Breaking News
Home / TRENDING / প্রকাশিত হল সম্রাট তপাদারের লেখা ‘আন্দোলনের নাম মমতা’

প্রকাশিত হল সম্রাট তপাদারের লেখা ‘আন্দোলনের নাম মমতা’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জীবন সংগ্রামের কাহিনী নিয়ে বই লিখলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতা সম্রাট তাপাদার। লেখক বইটির নাম দিয়েছেন ‘আন্দোলনের নাম মমতা’। বৃহস্পতিবার বইটির উদ্বোধন করলেন তৃণমূল পরিষদীয় দলের সচিব তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। এছাড়াও অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খড়দহের পৌর প্রশাসক শকাজল সিনহা, নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী সহ তৃনমুল যুব ও ছাত্র পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

লেখা এই বইটি প্রসঙ্গে সম্রাট তাপাদার বলেছেন, “যখন কোনো ব্যক্তি বা সংগঠনের প্রত্যক্ষ মদতে বা নির্দেশে বাংলার সংস্কৃতি, কৃষ্টি ও ঐক্যকে ধংস করার চেষ্টা চলছে ঠিক তখনই আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার নেতা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় কলম ধরলাম।” তিনি আরও বলেন, “আমি মনে করি আজ যখন রাজনীতিতে আদর্শ ও মূল্যবোধের স্থান কমে যাচ্ছে তখন বারংবার প্রাসঙ্গিক হয়ে উঠছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ত্যাগ, সুদীর্ঘ আন্দোলন, আদর্শ আমাদেরকে রাজনীতিতে অনুপ্রাণিত করে। ১৯৯২ সাল থেকে এখনও পর্যন্ত তাঁর বিভিন্ন আন্দোলনকে লিপিবদ্ধ করে আমার নতুন বই “আন্দোলনের নাম মমতা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *