চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি ১৫ বছর বয়সের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে গ্রেফতার করা হল এক নিরাপত্তা রক্ষীকে। ঘটনাটি বিহারের পাটনা হাসপাতালের। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের দায়ে অভিযুক্ত ওই হাসপাতালের নিরাপত্তা রক্ষী বছর ৪০ এর মহেশকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ৮ জুলাই। পাটনার শহরের বাইরে বাড় রেল স্টেশনে ওই নাবালিকাকে একা বসে থাকতে দেখেন জিআরপি-র কর্মীরা। এরপর চাইল্ড হেল্পলাইনে ফোন করেন তাঁরা। চাইল্ড হেল্পলাইনের কর্মীরা এসে জানতে পারে মেয়েটির বাড়ি নালন্দায়। ওই মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এসেছে এবং কলকাতায় বাবার কাছে যাবেন। তার বাবা কলকাতায় কাজ করেন। কিন্তু মেয়েটির করোনা হয়েছে কিনা এই সন্দেহে একা ছাড়তে রাজি হয়নি চাইল্ড কেয়ারের কর্মীরা। তাঁরা মেয়েটাকে পাটনার হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠায়। ওই দিনই মধ্যরাতে মেয়েটিকে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষন করেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী। এবং ভয় দেখানো হয় কাউকে যাতে কিছু না বলে। কিন্তু পরে ঘটনাটি জানাজানি হয়ে যায়। ওই নিরাপত্তা রক্ষীও হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
এ প্রসঙ্গে আজ পির বাহারে থানার অফিসার আরতি জয়সওয়াল বলেন, “অভিযুক্তকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তাঁর মেডিকেল পরীক্ষা ও করোনা টেস্ট করা হয়েছে। করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। মেয়েটির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news