ওয়েব ডেস্ক:
পুলিশ আটক করল অনিন্দিতাকে। নিউটাউনের আইনজীবী হত্যাকাণ্ডে স্ত্রী অনিন্দিতার বার বার বয়ান বদলের পর আজ তাঁকে তাঁর বাড়ি থেকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের অনুমান, পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনিন্দিতা। অথবা একটা মিথ্যেকে ঢাকতে হাজারটা মিথ্যে বলছে। স্বামীর মৃত্যু দিন সে যা বলেছিল আর পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সে যা বলেছে তা সম্পূর্ণ আলাদা। প্রথম বলেছিল হার্ট অ্যাটক। এখন বলছে রজত আত্মহত্যা করেছে গলায় চাদর পেচিয়ে। সব মিলিয়ে পুলিশ একটি মিসিংলিঙ্কের খোঁজে রয়েছে।
আজ তদন্তকারী আধিকারিকেরা অনিন্দিতার বাড়িতে গিয়ে তাঁকে বেশ কিছুক্ষণ জেরা করে। এরপরই তাঁকে আটক করা হয়।আইনজীবীর স্বামী রজতকে হত্যার অভিযোগে অনিন্দিতাকে গ্রেফতার করে কিনা পুলিশ, তাই এখন দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news