Breaking News
Home / TRENDING / শহরে বন্ধ অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন, বিক্ষোভে দর্শকরা

শহরে বন্ধ অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন, বিক্ষোভে দর্শকরা

ওয়েব ডেস্ক:

কলকাতায় বন্ধ অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন। শহরের সমস্ত সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স শো চলার মাঝপথেই বন্ধ করে দিল ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন। এই নিয়ে বিভিন্ন হলে চলছে দর্শকদের স্বতস্ফুর্ত বিক্ষোভ। কিন্তু হঠাৎ কী হল? জানা গিয়েছে ছবিটির প্রযোজকের কাছে কলকাতা পুলিশের তরফে ফোন যায়, জানতে চাওয়া সিনেমার বিষয়, গল্প ইত্যাদি সম্পর্কে। এর কিছু পরেই কলকাতার হলগুলি বন্ধ করে দেয় ‘ভূতের ভবিষ্যত’-এর প্রদর্শন। উল্লেখ্য, বর্তমান ছবিতে বিষয় হিসেবে উঠে এসেছে সমকালীন রাজনীতি।

এদিকে শো চলার মাঝপথে আচমকা ছবি প্রদর্শন বন্ধ হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। দর্শকদের মত, কোনও একটি রাজনৈতিক দলকে আক্রমণ করা হয়নি ছবিতে। বরং এখনকার রাজনীতির বাতাবরণকে মজার ছলে তুলে ধরেছেন অনীক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *