Breaking News
Home / TRENDING / মমতার গলায় পাকিস্তানের সুর! নতুন করে জঙ্গিপ্রীতির অভিযোগ

মমতার গলায় পাকিস্তানের সুর! নতুন করে জঙ্গিপ্রীতির অভিযোগ

জ্যোতিস্মিতা রায়

সারা দেশ যখন পুলওয়ামায় ৪৫ জন সিআরপিএফের মৃত্যুতে ফুঁসছে, যখন দেশের সব বড় দল সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি খতম করার পণ করছে, তখন এই হামলায় সরাসরি পাকিস্তানকে দায়ি করতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে এই ঘটনায় দোষ দেওয়া উচিত নয়। যা কিনা গত দুদিন ধরে আউড়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ সে দেশের সব বড় নেতা। যেখানে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই জৈশ-এ-মহম্মদ জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে নিয়েছে, আর জৈশ ও আইএসআই যে দুজন দুজনকে সঙ্গে নিয়েই কাজ করে, তা জানার পরও কেন এই সুর মমতার গলায়? মমতার বক্তব্য, তিনি এই ঘটনায় বৃহত্তর রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন। হয়তো যা দেখা যাচ্ছে তা নয়! কিন্তু অভিজ্ঞরা বলছেন এটাও মমতারই রাজনৈতিক চাল। এতদিন ‘সত্যাগ্রহ’, ‘অনশনের’ ওপর ভর করেই ভোট বৈতরণী পার করার চেষ্টায় ছিলেন তিনি। সম্প্রতি পুলিশ কমিশনারের বাড়ি সিবিআই হানা নিয়ে ধর্নায় বসে সর্বভারতীয় মিডিয়ার হেডলাইনে চলে আসেন তিনি। পুলওয়ামার ঘটনার পরও মিডিয়ার নজর কাড়তে এই রাজনীতি করছেন তিনি, এমনটাই মত বহু রাজনৈতিক বিশেষজ্ঞের। অন্যদিকে, অনেকেই আবার এতে অন্য গন্ধ পাচ্ছেন। গত বছরই নাগরিক পঞ্জীকরণ প্রসঙ্গে মমতার একসময়ের সতীর্থ মুকুল রায় অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তলে তলে বাংলাদেশী জঙ্গিদের যোগ রয়েছে। সেদিন অমিত শাহর সভায় মুকুল বলেছিলেন, তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে আছেন। তাঁর দাবি, তিনি জানেন প্রত্যেকটি নির্বাচনী ইস্তেহারে মমতা গুরুত্বের সঙ্গে উল্লেখ করতেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিষয়টি। অনুপ্রবেশকারীরা রাজ্যের ১০০ টি বিধানসভায় ভোটের ভাগ্য নির্ধারণ করে। এক সময় এরাই ছিল বামেদের ভোট ব্যাঙ্ক এবং মমতার মাথা ব্যথা। মুকুলের প্রশ্ন ছিল, এখন মমতার ভোল বদল কেন? এরপরেই তাঁর আক্রমণ, বাংলাদেশের জামাত জঙ্গীদের সঙ্গে গোপন আতাঁত রয়েছে মমতার। তাদের আড়াল করতেই কি মমতা এখন নতুন অবতারে?
উল্লেখ্য, বামেদের শাসনে বাংলাদেশী ভোটারদের নিয়ে সোচ্চার ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলওয়ামা নিয়ে সর্বদলীয় বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘অবতার’ পুরনো প্রশ্নই উস্কে দিচ্ছে, কাকে আড়াল করতে চাইছেন দিদি? যদিও তিনি শহীদ ৪৫ জন জওয়ানদের মৃত্যুর কঠোর প্রতিঘাত দাবি করেছেন, মোমবাতি মিছিলও করেছেন, তবুও মমতার এই পাকিস্তানকে আড়াল করা, তাঁর সেই ‘জামাত যোগের’ পুরনো বিতর্ককেই উস্কে দিচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *