Breaking News
Home / TRENDING / কেরলের কোজিকোড় বিমানবন্দরে বিমান দুর্ঘটনা

কেরলের কোজিকোড় বিমানবন্দরে বিমান দুর্ঘটনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

কেরলের কোঝিকোড়ে (Kerala Kojhikor) ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে আগত একটি বিমান ঘটনা গ্রস্থ হয়। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়া (Air India) এক্সপ্রেসের যাত্রীবাহী বিমান। সেটি গিয়ে পাশের জমিতে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৯১ জন যাত্রী আছেন। সেটি দুবাই থেকে ফিরছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উদ্ধারকাজ চলছে। ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৫ জন, আহত হয়েছেন ১২৩ জন। ঘটনায় দুঃখ প্রকাশ করে, টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

বলা হচ্ছে, রানওয়েতে বিমান পিছলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার A737 বোয়িং বিমানটি পিছলে যাওয়ার কারণে দু’জনের মৃত্যুর খবর আসছে ইতিমধ্যেই। বিমানটি স্লাইডিংয়ের পরে ভেঙে পড়েছিল। বিমানের কোন সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিমানের আপতকালীন দরজাটি আটকে যাওয়ার ফলে যাত্রীরা দ্রুত বেরতে পারেননি। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

প্রাথমিক অনুমান, প্রচণ্ড গতি ও তুমুল বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে IX 1344 নম্বরের বিমানটি। সঙ্গে সঙ্গে দু’টুকরো হয়ে যায় সেটি। ঘটনায় অনেক যাত্রীই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত গতিতে উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেরল সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *