সূর্য সরকার।
পুজোর আগে নতুন করে আর রক্ষণাবেক্ষণের কাজের জন্য সেতু বন্ধ রাখা যাবে না। কেএমডিএকে জানিয়ে দিল লালবাজার। ইতিমধ্যেই শহর কলকাতার চারটি সেতুতে স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজের জন্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পুজোর আগে বিভিন্ন বাজার কথা শপিং মলে কেনাকাটার জন্য ব্যাপক ভিড় আশঙ্কা করছে কলকাতা পুলিশ। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত পুজোর বাজারকে কেন্দ্র করে শহরে যানজট আরও বাড়বে বলেই মনে করছে তারা। এমন পরিস্থিতিতে নতুন করে আর কোনও উড়ালপুল বন্ধ রাখতে চাইছে না লালবাজার। তাই কেএমডিএর সঙ্গে আলোচনা করেই নতুন করে আর কোনও সেতু বন্ধ রাখা যাবে না বলে জানিয়ে দিয়েছে তারা।
১)বাঘযতীন সেতু। ১২/৮ সন্ধ্যা থেকে একটি ফ্ল্যাঙ্ক বন্ধ। সেতু চালু হতে ৬/৭ দিন সময় লাগবে। প্রভাব পড়েছে ই এম বাইপাসে।
২) শিয়ালদহ (বিদ্যাপতি) সেতু। বন্ধ থাকবে ১৫ থেকে ১৮ অগাষ্ট।
৩) যাদবপুর ফাঁড়ির কাছে জীবনানন্দ সেতু। বন্ধ থাকবে ১৬ থেকে ১৮ অগাষ্ট।
৪) অরবিন্দ সেতু। বন্ধ থাকবে ২২ থেকে ২৪ অগাষ্ট।
সামনেই পুজো। তার আগে পুজোর বাজার। সব মিলিয়ে নতুন করে আর কোনও সেতু বন্ধ করতে হলে তার প্রভাব শুধু শহর কলকাতার যান চলাচলের ওপরেই পড়বে না, সেই সঙ্গে প্রভাব পরবে পুজোর বাজার ও পুজোতেও। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news