Breaking News
Home / TRENDING / গুরুতর অসুস্থ গায়ক, শেষ মুহূর্তে বাতিল শো

গুরুতর অসুস্থ গায়ক, শেষ মুহূর্তে বাতিল শো

চ্যানেল হিন্দুস্থান, বিনোদন ডেস্ক-

এ বছর রামপুরহাট উৎসবে পারফর্ম করার কথা ছিল নচিকেতার। ৩ জানুয়ারি অর্থাৎ আজ সেখানে পৌঁছনোর কথা ছিল তাঁর। এর জন্য কলকাতা থেকে গাড়ি করে বীরভূমে যাওয়ার কথা ছিল নচিকেতার। কিন্তু, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবনমুখী সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। যার জেরে রামপুরহাটের শোতে যেতে পারলেন না তিনি। শারীরিক অসুবিধার জেরে এতটা পথ গাড়িতে সফর করতে পারবেন না নচিকেতা। নিজের সমস্যার কথা আয়োজকদের জানান তিনি। এরপরেই আয়োজকদের তরফে সোশাল মিডিয়ায় ঘোষণা করা হয়, নচিকেতার পরিবর্তে বিশিষ্ট সংগীত শিল্পী তথা রাজনীতিক বাবুল সুপ্রিয় ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন।

৪০ সেকেন্ডের একটি ভিডিয়ো করেন নচিকেতা। সেখানে তিনি বলেন, “৩ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি।” এমন এক ভিডিয়ো বার্তার মাধ্যমে দর্শকের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন জীবনমুখী সংগীত শিল্পী। যা ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তিনি আরো বলেন, “আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের।”

তবে ঠিক কী শারীরিক সমস্যা হয়েছে সেটা এখনো জানা যায়নি। শিল্পীর চোখে মুখে ফুটে উঠেছে অসুস্থতার ছাপ। বরাবরই হাসি খুশি থাকতে পছন্দ করেন গায়ক, শরীরের এই অবস্থাতেও হাসিমুখে নেটিজেনদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

নচিকেতার এই অবস্থা দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা। সুকুমার গুছাইত নামের এক ব্যক্তি জানান, তিনি শিল্পীর বড় ভক্ত। একসময় তাঁর শোর স্টেজ বানিয়েছিলেন। যা দেখে অবাক হয়েছিলেন জীবনমুখী এই সংগীত শিল্পী। আজ প্রিয় শিল্পীর অবস্থা দেখে উদ্বিগ্ন তিনি। শুভাশীষ লালা নামের এক ব্যক্তির কথায়, “আপনি সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র। সুস্থ থাকুন। আরও গান, আরও সুর সৃষ্টি করুন। আপনার দীর্ঘ জীবন কামনা করি।” অনুপ দের কথায়, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন নচিদা। ঠিক এরকমই লক্ষ লক্ষ শুভকামনা এবং সুস্থতার বার্তা এসে জমেছে গায়কের ঝুলিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *