Breaking News
Home / TRENDING / নিজের ছাত্রকে জঙ্গিরুপে দেখে ভিরমি খেলেন শিক্ষকরা

নিজের ছাত্রকে জঙ্গিরুপে দেখে ভিরমি খেলেন শিক্ষকরা

নিজস্ব সংবাদদাতা

 

ছাত্রের হাতে ধরা রয়েছে একে-৪৭। সেটি আবার ভাইরালও সোস্যাল মিডিয়ায়। এই ছবি দেখে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মাষ্টারমশাইরা অবাক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ে যায় সোরগোল।মান্নান বানী নামে ওই ছাত্র এই বিশ্ববিদ্যালয় থেকেই ভূতত্ত্বে পিএইচডি করছিলেন।
হাতে বন্দুক নেওয়া ছবি দেখে বিশ্ববিদ্যালয় তাঁকে বহিঃষ্কার করে দেয়। এরপর হোস্টেলে পুলিশ তল্লাশি চালায়। অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, শুধু বানী নয় তাঁর সঙ্গে থাকা আরও কিছু ছাত্র ২০১৭ সালের জুলাই মাস থেকে নিখোঁজ রয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মান্নান গত ৫ জানুয়ারী হিজাবুল মুজাহিদিনে নাম লিখিয়েছেন। তাঁর নতুন নাম হয়েছে হামজা ভাই।পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। ২৬ বছর বয়সী মান্নান কাশ্মীরের বাসিন্দা। বাবা পেশায় অধ্যাপক। তাঁর ভাই একজন ইঞ্জিনিয়ার। বিগত কিছুদিন ধরে মান্নান তাঁর হোস্টেল থেকে নিরুদ্দেশ ছিল এবং তারপরই সোসাল মিডিয়ায় হাতে একে-৪৭ নেওয়া তার এই ছবিটি ভাইরাল হয়েছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *