Breaking News
Home / TRENDING / দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি প্রথম নির্মাণ করেন কে?

দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি প্রথম নির্মাণ করেন কে?

পার্থসারথি পাণ্ডা

প্রচলিত ধারণায়, দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তির প্রথম নির্মাতা হিসেবে জানা যায় রাজা সুরথ ও সমাধির কথা। অবশ্য এ ধারণার উৎস ‘মার্কণ্ডেয় পুরাণ’-এর দেবী চণ্ডীর কাহিনি। কিন্তু ‘দেবী ভাগবত’ পুরাণের কাহিনি থেকে জানা যাচ্ছে যে, সুরথ-সমাধির আগে আরও দু’বার দেবীর মাটির মূর্তি নির্মাণ করে পুজো হয়েছিল।

‘দেবী ভাগবত’- অনুসারে বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করেই শুরু করেছিলেন পুত্র ও কন্যা উৎপাদন করতে। তাঁর উৎপাদিত প্রথম পুত্র ‘মনু’। মনুর নাম দিলেন–স্বয়ম্ভুব। তাঁকে জন্ম দিয়েই ব্রহ্মা সৃষ্টি করলেন কন্যা শতরূপাকে। তিনি নিজে স্বয়ম্ভুবের সঙ্গে কন্যার বিয়ে দিলেন। বিয়ের পর স্বয়ম্ভুব ও শতরূপা ভগবতী দুর্গার কৃপালাভের জন্য শুরু করেছিলেন দেবীর পূজা। তাঁরাই প্রথম মাটির মূর্তি নির্মাণ করে ক্ষীরোদ সাগরের তীরে দেবীর পুজো করেন।

মৃন্ময়ী দেবীকে দ্বিতীয়বার পুজো করেছিলেন স্বয়ম্ভুবের পুত্র স্বারোবিষ। দেবমণ্ডলে তিনি দ্বিতীয় মনু হিসেবে গৃহিত হবার পর দেবীর অনুগ্রহ লাভের জন্য কালিন্দী নদীর ধারে শক্তিময়ী দুর্গার মাটির মূর্তি নির্মাণ করে পুজো করতে শুরু করেন। তবে, তিনি দেবীর অনুগ্রহ লাভ করেন দীর্ঘ বারো বছর তপস্যার পর। হাজার সূর্যের ঔজ্জ্বল্য ও তেজময় রূপ নিয়ে দেবী তাঁকে দেখা দিয়ে অভীষ্ট বর দান করেছিলেন।

দ্বিতীয় মনু স্বারোবিষের পুত্র সাবনি। তিনি চৈত্ররাজবংশে সুরথ হয়ে জন্ম নিয়েছিলেন। তারপর ‘মার্কণ্ডেয় পুরাণে’র গল্পের মতোই রাজ্য হারিয়ে ঘুরতে ঘুরতে মেধা ঋষির আশ্রমে এসে মিলিত হয়েছিলেন বণিক সমাধির সঙ্গে। মেধার কাছে তাঁরা দুজনে দীক্ষা নিয়েছিলেন নবক্ষর মন্ত্রে। তারপর নিজেদের দুর্দশা থেকে মুক্তি পেতে কুশাসনে বসে সুরথ ও সমাধি শুরু করেছিলেন দেবীর আরাধনা। তবে তাঁরা কোন মূর্তি নির্মাণ করলেন না, বরং শুরু করলেন নিরাকার উপাসনা। দীর্ঘকাল উপাসনার পরও দেবী সাক্ষাৎ দেখা দিলেন না, দেখা দিলেন শুধু ধ্যানে। তখন তাঁরা ত্রিকোণ এক যজ্ঞবেদী প্রস্তুত করে সেই যজ্ঞের আগুনে নিজেদের শরীরের রক্ত ও মাংস আহুতি দিতে শুরু করলেন, এতে দেবী প্রসন্ন হয়ে তাঁদের সাক্ষাৎ দর্শন দিয়ে অনুগ্রহ করলেন। ‘দেবী ভাগবত’-এর উপাখ্যানে সুরথ ও সমাধির মূর্তি নির্মাণ করে পুজোর কোন উল্লেখ নেই। তাঁদের উপাসনা যেন আদি বৈদিক যুগের প্রকৃতি আরাধনার মতো, বৈদিক প্রতীকী যোনি পূজার মতো। একমাত্র ‘মার্কণ্ডেয় পুরাণে’ই সুরথ-সমাধি কতৃক মূর্তি নির্মাণ করে দেবীকে আবাহনের মধ্য দিয়ে পুজোর কাহিনি আছে আর ‘ব্রহ্মবৈবর্ত পুরাণে’ আছে দেবীর মৃন্ময়ী মূর্তি পুজোর পর বিসর্জনের কথা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *