রাফায়েল মামলায় স্বস্তি মোদি সরকারের। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রাফায়েল মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। এদিন সুপ্রিম কোর্টের ৩ বিচারকের বেঞ্চ রায় দেয়, রাফায়েল যুদ্ধ বিমান কেনাবেচায় কোনওরকম সন্দেহের অবকাশ নেই। বিচারপতিরা এও জানিয়ে দেন রাফায়েল কেনার প্রক্রিয়ায় কোনও ভুল ধরা পড়েনি। এই সিদ্ধান্তে মোদি সরকার স্বস্তির নিশ্বাস ফেলল। এদিকে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ক্ষমা দাবি করে রাজ্যসভায় হট্টগোল করে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news