চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গভীর রাতে ডালহৌসি (Dalhousie) পাড়ায় লাগল আগুন। ঘটনাটি ঘটে ৫৩ নম্বর এনএস রোডে। রাত আড়াইটে নাগাদ চারতলা ওই বাড়ির একতলায় মিটার বক্সে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন দেখতে পেয়ে এগিয়ে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারা। দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রাথমিকভাবে তারা আগুন নেভাবার কাজে হাত দেন । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হেয়ার স্ট্রীট থানার পুলিশ। দমকলের চারটি ইঞ্জিনের ঘন্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকার বাসিন্দা এবং দমকলের তৎপরতায় আগুন তেমনভাবে ছড়াতে পারেনি ৭০ বছরের পুরোনো ওই বাড়িতে প্রায় চল্লিশটি অফিস ও দোকান ছিল । ওই বাড়িতে একজন কেয়ারটেকার থাকলেও তাঁকে সময়মতো উদ্ধার করায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি । দোতলায় কাঠের ফ্লোর থাকায় আগুন প্রাথমিকভাবে ছড়িয়ে পরে অন্য তলেও। মিটার বক্স ফাটার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। একতলা থেকে দুই তলায় ছড়িয়ে পড়ে আগুন। দু’ঘণ্টার মধ্যে আগুন অ্যারেস্ট হলেও সকাল পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে থাকে বহুতলের এদিক-ওদিক। দমকলকর্মীরা অক্সিজেন মাস্ক লাগিয়ে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। তবে সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news