Breaking News
Home / TRENDING / খুনী মাওবাদীরা পাচ্ছে প্যাকেজ, মৃতদের পরিবারের বেলায় লবডঙ্কা! ফুঁসছে জঙ্গলমহল

খুনী মাওবাদীরা পাচ্ছে প্যাকেজ, মৃতদের পরিবারের বেলায় লবডঙ্কা! ফুঁসছে জঙ্গলমহল

নীল বণিক

ফের অশান্ত হচ্ছে রাজ্যের জঙ্গল মহল। মাওবাদীদের হাতে নিহতদের পরিবারেরা সরকারি ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামছেন। প্রথমে জঙ্গল মহলের প্রত্যেকটি জেলায় আন্দোলন শুরু করতে চান তারা। তারপর প্রয়োজনে কলকাতায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন তাঁরা। লোধাশুলির জিতেন মুর্মুর বাবা মাওবাদিদের হাতে খুন হন। কিন্তু তাঁর অভিযোগ, যারা খুনি তাদের কোনও শাস্তি হল না। উল্টে সরকারি প্যাকেজ নিয়ে বর্তমানে মজার জীবন কাটাচ্ছে। তাহলে মাওবাদীদের হাতে নিহত মানুষদের পরিবার গুলি কেন সরকারি প্যাকেজ পাবে না। জঙ্গল মহলে প্রায় ৩৪৫ জন মাওবাদীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন। এই নিহতদের পরিবারের দাবি আত্মসমর্ণকারি মাওবাদীরা যে প্যাকেজ পেয়েছে, সেই প্যাকেজ প্রত্যেক পরিবারকে দিতে হবে বলে দাবি করে মাওবাদীদের হাতে নিহতদের পরিবার। রাজ্য সরকার তাদের দাবি না মানলে শেষ পর্যন্ত আদালতের হুমকিও দিয়েছেন তাঁরা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *