Breaking News
Home / TRENDING / রাজধর্মই আগে : করোনা পরিস্থিতিতে পিতার শেষকৃত্যে যোগ দেবেন না যোগী আদিত্যনাথ

রাজধর্মই আগে : করোনা পরিস্থিতিতে পিতার শেষকৃত্যে যোগ দেবেন না যোগী আদিত্যনাথ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পিতার প্রয়ানের খবর যখন তাঁর কানে গেল, তখন তিনি প্রশাসনিক বৈঠকে। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সোমবার দিল্লির এইমস হাসপাতাল মারা যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পিতা। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বৈঠক চলাকালীনই পিতা আনন্দ সিং বিস্টের মৃত্যু সংবাদ পান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তারপরও বৈঠক না থামিয়ে আলোচনার পাশাপাশি উত্তরপ্রদেশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠক শেষে, আদিত্যনাথ জানিয়ে দেন, পরিবারের চেয়ে রাজধর্মই আগে তাঁর কাছে। তাই মঙ্গলবার পিতার শেষযাত্রায় অংশ নেবেন না তিনি।

পিতার প্রয়াণে শোক প্রকাশ করেন আদিত্যনাথ। তবে যোগী জানিয়েছেন, পিতার শেষকৃত্যে যোগদান করবেন না তিনি। যোগী আদিত্যনাথ বলেছেন, “আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি কর্মের প্রতি সৎ ও নিষ্ঠাবান থাকতে। তাই তাঁর কথাতেই আমি চলছি। আমার পিতা প্রয়াত হয়েছেন, শেষকৃত্যে থাকার ইচ্ছাও আমার ছিল। কিন্তু উত্তরপ্রদেশের ২৩ কোটি জনতার দায়িত্ব আমার কাঁধে। তাদের দায়িত্ব ছেড়ে পিতার শেষকৃত্যে যাওয়া আমার হবে না।” আগামীকাল যোগী আদিত্যনাথের পিতার শেষকৃত্য সম্পন্ন হবে। শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাঁর আদিবাড়ি উত্তরাখণ্ডের পাউরি জেলায় নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, মা সহ পরিবারের সদস্যরা সরকারি নিয়মনীতি মেনে লকডাউন পরিস্থিতিকে সম্মান জানিয়ে শেষকৃত্যে অংশ নেবেন।

এদিন যোগী আদিত্যনাথের পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঈদ করে শোক প্রকাশ করেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ বিজেপি নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *