Breaking News
Home / TRENDING / বাবুলের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ শাহ, পাঠাচ্ছেন দুই মন্ত্রীর প্রতিনিধিদল

বাবুলের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ শাহ, পাঠাচ্ছেন দুই মন্ত্রীর প্রতিনিধিদল

জয় ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মারধোরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে নালিশ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে অমিত শাহকে (Amit Shah) ফোন করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দু’জনের মধ্যে ৫ মিনিট ফোনে কথাও হয়। বিজেপি সভাপতি অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যখন নিগ্রহ করা হচ্ছে, তখন কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছিল, বলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান তিনি।

অমিত শাহের সঙ্গে কথা বলার পর দিলীপ ঘোষ এ বিষয়ে পদক্ষেপ নিতে চান বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে লিখিত অভিযোগ পত্র পাঠাচ্ছেন দিলীপ। চিঠিতে যেমন কলকাতা পুলিশের তীব্র সমালোচনা করা হবে। তেমনই উল্লেখ করা হবে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করেছেন স্বয়ং রাজ্যপাল। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে আজ বিকালে দুই কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় আসছেন। রাজভবন গিয়ে দেখা করে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধানখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে। পরে দিল্লি ফিরে অমিত শাহকে একটি রিপোর্টও দেবেন।

বাবুল সুপ্রিয়র (Babul supriyo) ওপর হামলার প্রতিবাদে আজ বিজেপির রাজ্য দপ্তর থেকে দুপুর ১ টায় প্রতিবাদ মিছিল বের হবে। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ওপর হামলার ঘটনা এবং রাজ্যপাল জগদীপ ধানখড়কে আটক করে রাখার ঘটনার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে এই মিছিল হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *