Breaking News
Home / TRENDING / হিস্টনে মোদীর সভা ঘিরে উত্তেজনায় ফুটছে আমেরিকা

হিস্টনে মোদীর সভা ঘিরে উত্তেজনায় ফুটছে আমেরিকা

নিজস্ব প্রতিবেদন:

 

২২ সেপ্টেম্বর আমেরিকার হিস্টনে ‘হাউডি মোদী’ (Howdy Modi) কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাস ফোরাম ইন্ডিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত মোদীর এই কর্মসূচি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আমেরিকা জুড়ে। ওই অনুষ্ঠনের জন্য ইতিমধ্যে গত এক সপ্তাহে ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমেরিকার প্রায় ৪৮ টি রাজ্যের প্রবাসী ভারতীয়দের ৬০০-র বেশি সংগঠন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। 

 

বিদেশমন্ত্রক সূত্রে খবর, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা ছিল মোদীর। মোদীর এই সফর সম্বন্ধে জানতে পেরে প্রবাসী ভারতীয়রা তাঁকে হিস্টনে আসার আমন্ত্রণ করেন। প্রধানমন্ত্রীর অফিসও আমেরিকা সফর থেকে সময় বের করে হিস্টনে যাওয়ার কথা জানায়। 

 

বিজেপির বিদেশ বিভাগের আয়োজনের প্রধান বিজয় চোথাইবালে বলেন, গত দু’বারের তুলনায় এবারে আরও বড় করে আয়োজন করা হয়েছে। এর আগে ২০১৪ সালে নিউইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেন ও ২০১৬ সালে সেন জোশ সিলিকন ভ্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১৮ হাজার লোক সংবর্ধনা জানিয়েছিলেন। হিস্টনে এর থেকে ৩ গুন বেশি ভিড় হবে। গতবার ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এবার একটি ফুটবল স্টেডিয়ামের আয়োজন করা হয়েছে। এছাড়া এবারের অনুষ্ঠানে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন, যা এর আগে কখনো হয়নি। এই অনুষ্ঠানের জন্য ১১০০ জন্য উদ্যোক্তা দিন রাত কাজ করছে। শহরের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী মোদীর পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। 

 

তবে হিস্টনে এই সভার কারণ হিসেবে অনেকে মনে করছেন আগামী বছর আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে ভারতীয়দের প্রভাব অনেকাংশে রয়েছে। প্রবাসী ভারতীয়দের সংখ্যা আমেরিকার অন্যান্য প্রান্তের তুলনায় টেক্সাসের এই প্রান্তে অনেক বেশি রয়েছে। এখানে ৫ লক্ষের বেশি ভারতীয় বসবাস করে। সেই ভোট নিজের দিকে টানতে উদ্যোগী হয়েছে ট্রাম্প নিজেও। তাই হিস্টনকে সভার জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নিয়েছে কর্তৃপক্ষ। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *