নিজস্ব প্রতিবেদন:
অর্থনীতিকে চাঙ্গা করতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার গোয়ায় জিএসটি কাউন্সিলের বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে তিনি দেশীয় সংস্থাগুলির ওপর থেকে কর্পোরেট কর কমানোর প্রস্তাব দেন।
তিনি বলেন, কর্পোরেট সংস্থাগুলোকে এখন থেকে ২২ শতাংশ ট্যাক্স দিলেই হবে। তবে সারচার্জ ও সেস মিলে তা দাঁড়াবে ২৫.১৭ শতাংশ। তিনি আরও বলেন, “১ অক্টোবরের পর নতুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুললে ট্যাক্স দিতে হবে ১৫ শতাংশ হবে। সারচার্জ ও সেস মিলিয়ে দিতে হবে ১৭.০১ শতাংশ। তবে অন্য কোনো সুযোগ সুবিধা তারা পাবে না।” কর্পোরেট কর কমানো সহ আরও বেশ কিছু সিদ্ধান্তের জন্য ১.৪৫ লক্ষ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে ভবিষ্যতে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই পদক্ষেপ করা দরকার বলে তিনি মনে করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news