চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কার্যের সূচনালগ্নে উপস্থিত থাকার কথা ছিল তাঁরও। কিন্তু আচমকাই করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ তাঁর শরীরে বাসা বাধা হাসপাতালে বসেই অযোধ্যার প্রতিটি মুহূর্ত প্রত্যক্ষ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরপর উৎসাহী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরপর চারটি টুইট করে বোঝালেন তাঁর অভিব্যক্তি। দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে, ভারতের সোনালী অধ্যায়ের সূচনা বলেও দাবি করলেন তিনি। রবিবার আচমকাই জানা যায় কোভিড পজেটিভ হয়েছেন অমিত শাহ। করে দেশবাসীকে একথা স্বয়ং জানান তিনি। সঙ্গে জানিয়ে দেন, শরীরে উপসর্গ দেখা দেওয়া মাত্রই করোনা পরীক্ষা করিয়ে ছিলেন। রিপোর্ট পজিটিভ আশায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতলে ভর্তি হচ্ছেন। স্পষ্ট হয়ে গিয়েছিল অযোধ্যার রাম মন্দির নির্মাণের শিলান্যাস পর্বে অংশ নিতে পারবেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বেসরকারি হাসপাতালে বসিয়ে এদিন গোটা অনুষ্ঠান চাক্ষুষ করেন প্রাক্তন বিজেপি সভাপতি। তারপরই চার চারটি টুইট করে নিজের মনের কথা জনসমক্ষে ভাগ করে নেন তিনি।
अयोध्याजी में राम मंदिर निर्माण सदियों से दुनिया भर के हिंदुओं की आस्था का प्रतीक रहा है।
आज पीएम @NarendraModi और श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र ने राम मंदिर का भूमिपूजन करके करोड़ों लोगों की आस्था को सम्मान देने का काम किया है, इसके लिए मैं उनका हृदय से आभार व्यक्त करता हूँ।
— Amit Shah (@AmitShah) August 5, 2020
একের পর এক চারটি টুইট করে নিজের প্রতিক্রিয়া জানান এ প্রসঙ্গে তিনি লেখেন, “রাম ভক্তরা অনেক বলিদান ও আন্দোলনের ফল পেলেন। ভারতীয় সনাতন সংস্কৃতির অঙ্গ ওই অমূল্য ভূমির জন্য বছরের পর বছর যাঁরা লড়াই করেছেন তাঁদের আমি প্রণাম জানাই। অমিতের দাবি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ।” একটি টুইটে অমিত শাহ লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সভ্যতার ইতিহাসে এক স্বর্ণ অধ্যায় রচনা করলেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, সরকার ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার কাজ করে যাবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করে একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “রাম ভক্তরা অনেক বলিদান ও আন্দোলনের ফল পেলেন। ভারতীয় সনাতন সংস্কৃতির অঙ্গ ওই অমূল্য ভূমির জন্য বছরের পর বছর যাঁরা লড়াই করেছেন তাঁদের আমি প্রণাম জানাই। অমিতের দাবি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ।” কোভিড আক্রান্ত এই বিজেপি নেতা বলেছেন, “অযোধ্যায় রামের জন্মস্থানে মন্দির নির্মাণ শত শত বছর ধরে গোটা বিশ্বের হিন্দুদের বিশ্বাসের প্রতীক। রাম মন্দির নির্মাণের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি কোটি মানুষের বিশ্বাসকে সম্মান জানালেন। আমি তাঁকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাচ্ছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news