Breaking News
Home / TRENDING / আমেদাবাদের কোভিড হাসপাতালে আগুন, মৃত ৮ করোনা রোগী

আমেদাবাদের কোভিড হাসপাতালে আগুন, মৃত ৮ করোনা রোগী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আমেদাবাদের বেসরকারি কোভিড হাসপাতালে আগুন। বৃহস্পতিবার ভোর রাতে আগুন লাগে হাসপাতালের আইসিইউ ইউনিটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, আমেদাবাদের নাবরংপুরা এলাকার শ্রেয় হাসপাতালের আইসিইউ ইউনিটে রাত ৩:১৫ মিনিটের আশেপাশে আগুন লাগে। এই ঘটনায় ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করা হত। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মীও আহত হয়েছেন। কী কারণে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় ৪:২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্রে খবর, মোট ৪৯ জন করোনা আক্রান্ত রোগী সেখানে ভর্তি ছিল। তাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে ভর্তি ছিলেন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *