ওয়েব ডেস্ক:
যে যাই বলুন, গোটা দেশেই এনআরসি হবে। বাদ পড়বে না অসম-ও, রাজ্যসভার অধিবেশনে সাফকথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর।
উল্লেখ্য, এদিন অমিত শাহ-র মুখে নতুন করে অসমের কথা ওঠায় আন্দাজ করা যায় যে গোটা দেশের সঙ্গে ভবিষ্যতে অসমে আরও একবার জাতীয় নাগরিক পঞ্জিকরণ হতে পারে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাম্বলীদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে।
পাশপাশি জানান, এনআরসি-র নিয়ে কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের চিন্তার কারণ নেই। ধর্ম, বর্ণ নির্বেশেষে দেশজুড়ে এনআরসি হবে। এদিন সংসদে প্রশ্ন তোলা হয়, নাগরিকত্বের বিষয়ে মুসলিমদের নিয়ে কী ভাবছে সরকার। সরাসরি উত্তর না দিলেও অমিত শাহ বলেন, শরণার্থী হিন্দু, পার্সি, বৌদ্ধ, জৈনদের নাগরিকত্ব দিতে নাগরিক সংশোধনী বিলের আওতায় আনা হবে। ব্যাখ্যা দিয়ে বলেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ওই সব শরণার্থীরা নির্যাতিত।
কিন্তু ফের অসমে এনআরসি কেন? শাহ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই অসমে এনআরসি হয়েছে। কিন্তু এবার দেশজুড়ে যখন এনআরসি চলবে, সেই নিয়ম অসমেও কার্যকর হবে। শেষে ফের স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, একটি নির্দিষ্ট ধর্মের মানুষের এ বিষয়ে আলাদা করে চিন্তা করার কিছু নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news