সূর্য সরকার।
এযেন ভুতের মুখে রাম নাম ! মুর্শিদাবাদ জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhry)। বুধবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ডাক পেয়েছেন তিনি। এই প্রথম সংসদ সদস্য হিসেবে মুর্শিদাবাদের রাজ্য প্রশাসনে পর্যালোচনা বৈঠকে ডাক পেলেন অধীর। শুধু তাই নয় এই প্রথম কোনও বিরোধী দলের সাংসদকে ডাকা হল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। যে কারণেই স্বাভাবিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল।

এর আগে অবশ্য হাওড়া জেলার একটি প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছিলেন কংগ্রেসের আমতার বিধায়ক অসিত মিত্র। তারপর অবশ্য একাধিক প্রশাসনিক বৈঠক হলেও বাম-কংগ্রেস (Left-Congress) কিংবা বিজেপির সাংসদ বিধায়কদের ডাকেনি রাজ্য প্রশাসন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বরাবরের বিরোধী অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা নিয়ে অন্য রাজনৈতিক সমীকরণ দেখছে ওয়াকিবহাল মহল। তাহলে কি বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেসকে কোনও বার্তা দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো? সেই জায়গা থেকেই বিজেপি বা কোন বাম বিধায়ক নন, রাজনীতিতে তৃণমূলের (TMC) স্বাভাবিক বন্ধু কংগ্রেসকেই কাছে পেতে চাইছেন মমতা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

বহরমপুর প্রশাসনিক বৈঠকে রাজ্য প্রশাসনের তরফে ডাকা হলেও সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের তরফে বুধবারের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল কংগ্রেস সাংসদকে। সেই চিঠির উত্তরে অধীর চৌধুরীও পাল্টা চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন তাঁর পক্ষে বুধবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয়। অধীর লিখেছেন, “সংসদ চলছে ফলে ব্যস্ততার কারণে দিল্লিতে থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারব না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news