Breaking News
Home / TRENDING / দেবীপক্ষেই কলকাতায় আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা

দেবীপক্ষেই কলকাতায় আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা

নীল রায়।

দেবীপক্ষেই কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কার্যকরী ও সভাপতি জেপি নাড্ডা! বিজেপি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি দুর্গাপূজার উদ্বোধনে শামিল হতেই তাঁরা শহরে পা রাখবেন। কিন্তু কোন কোন পুজো কমিটির উদ্বোধন করবেন, তা খোলসা করেনি গেরুয়া শিবির। লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসন জয়ের পর থেকেই নানা অছিলায় জনসংযোগ করতে চাইছে দিলীপ ঘোষ-মুকুল রায়রা। সেক্ষেত্রে বাঙালির শ্রেষ্ঠ শারোদৎসবকেই একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছেন বিজেপি নেতারা।

সেই লক্ষ্যেই দক্ষিণ কলকাতার কালীঘাটের সংঘশ্রী ক্লাবকে টার্গেট করেছিল তারা। পুজো কমিটিকে প্রস্তাব দেওয়া হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পুজোর উদ্বোধনে সামিল হলে এবং বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুকে সভাপতি করলে আর্থিক সাহায্য মিলতে পারে। বিজেপির এমন প্রস্তাবে রাজি হয়ে যান তারা। বিষয়টি জানাজানি হতেই আসরে নামেন মুখ্যমন্ত্রী ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। শেষমেষ পুজোটি হাতছাড়া হয় বিজেপির।

সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পুজোয় প্রধান অতিথি হয়ে আসার আমন্ত্রণ জানায় লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়ন। বিজেপি সর্বভারতীয় সভাপতিকে প্রধান অতিথি হিসেবে দুর্গাপুজোয় উদ্বোধনে নিয়ে আসতে চায় এই ক্লাব। সেই মর্মে অমিত শাহ’র কাছে মুকুল রায় মারফৎ সেই আবেদন পৌঁছে দিতে দেখা করে আমন্ত্রণপত্র হাতে তুলে দেন ক্লাবের সম্পাদক শুভ্রশঙ্কর বোস। সংবাদমাধ্যমের সামনে প্রাক্তন রেলমন্ত্রী কথা দেন তাদের এই অনুরোধপত্রটি অবশ্যই অমিত শাহের কাছে পৌঁছে দেবেন।

মনে করা হচ্ছে সেই আবেদনে সাড়া দিয়েই অমিত শাহ কলকাতায় আসছেন। সঙ্গে আসছেন জগৎপ্রকাশ নাড্ডাও। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে জেপি নাড্ডা কলকাতায় আসবেন মহালয়ার আগেই। ২৭ ও ২৮ সেপ্টেম্বর কলকাতায় এসে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। অন্যদিকে, দক্ষিণ কলকাতা আদি বাড়োয়ারি শারদোৎসবের দখল নিয়েছে গেরুয়া নেতারা। দক্ষিণ কলকাতার এই পুজোর উদ্বোধনের সামিল হবেন কোনও বড়োসড়ো বিজেপি নেতা। বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, শহর কলকাতার মোট ৫৪টি পুজো কমিটি তাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *