Breaking News
Home / TRENDING / গাড়ির বাজারে মন্দা : বৈদ্যুতিক গাড়িতে নজর হতে পারে অন্যতম কারণ

গাড়ির বাজারে মন্দা : বৈদ্যুতিক গাড়িতে নজর হতে পারে অন্যতম কারণ

ভাস্কর মান্না:

 

বেশ কয়েক মাস ধরে গাড়ি বিক্রির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমছে। এভাবে আরও কিছুদিন চলতে থাকলে গাড়ি শিল্পের বহু কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করছে নির্মাতা সংস্থাগুলি। এরফলে বিশাল সংখ্যক মানুষের কাজ হারানোর সম্ভাবনা থাকছে। তাই গাড়ি শিল্প পুনরুদ্ধারে সরকারের সাহায্য চাইছে সংস্থাগুলো। মারুতি সুজুকি ইন্ডিয়ার এক্সজিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, এই সমস্যার গভীরে গিয়ে আসল কারণ খুঁজে বের করে সমাধান করতে হবে। 

 

পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যেরও পাল্টা সমালোচনা করেন তিনি। দু’দিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বলেছিলেন, গাড়ির ইএমআই দেওয়ার ঝামেলা থেকে রেহাই পেতে যুব সম্প্রদায় যাতায়াতের জন্য ওলা-উবেরের মতো পরিষেবা ব্যবহার করছে। এপ্রসঙ্গে শ্রীবাস্তব বলেন, “ওলা-উবের পরিষেবা গত ৬-৭ বছর ধরে চলছে। এর মধ্যে গাড়ি শিল্পের অনেক উন্নতি দেখা গিয়েছিল। কিন্তু বিগত বেশ কয়েকমাস যাবৎ গাড়ি বিক্রি একেবারে কমে গিয়েছে।” শুধুমাত্র ওলা-উবের এই পরিস্থিতির জন্য দায়ী বলে তিনি মনে করেন না। 

 

শ্রীবাস্তব উদাহরণ দিয়ে বলেন, আমেরিকায় উবের সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডার। তারপরও সেখানে গাড়ি বিক্রি গত কয়েক মাসে অনেক বেড়েছে। ভারতীয় বাজারে ৪৬ শতাংশ গ্রাহক এমন হয়, যাঁরা প্রথমবার গাড়ি কিনছে। তারপরও এখানে গাড়ির বাজার নিম্নমুখী। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচার্সের দাবি, শুধুমাত্র অগস্টেও গাড়ি বিক্রি ২৩.৫৫ শতাংশ কমে গিয়েছে। 

 

তবে বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে, এই মন্দার শিকার হয়েছে ভারতও। ফলে গাড়ি শিল্পে তার প্রভাব পড়েছে। শ্রীবাস্তবের কথার প্রসঙ্গ টেনে এক অর্থনীতিবিদ বলেন, গাড়ি শিল্পের অবনতি হয়েছে ঠিকই। তা বলে আমেরিকায় গাড়ির বিক্রি বাড়লে আমাদের দেশে বিক্রি বাড়বে এমন কোনো কথা নেই। কারণ আমাদের দেশের বেশীরভাগ মানুষের রোজগার আমেরিকাবাসীদের তুলনায় অনেক কম। ফলে এই অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে, হতে পারে ভারতীয়রা গাড়ি কেনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 

 

আবার অন্য অংশের মতে, গাড়ি শিল্পের করুণ ছবিটা উঠে এসেছে ২০১৯ পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পর থেকে। কারণ এবছরের বাজেটে সরকার দূষণ কমানোর জন্য বৈদ্যুতিক যানবাহনের উপর বেশি ভরসা করেছে। ফলে আগামী দিনে যে বৈদ্যুতিক গাড়ি বাজারে বেশি আসবে তা মানুষ ভেবে নিয়েছে। এই কারণেই হয়তো অনেকে দেরি করে গাড়ি কেনার চিন্তাভাবনা করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *