Breaking News
Home / TRENDING / বসিরহাটে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২

বসিরহাটে বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ২

সূর্য সরকার:

 

বসিরহাটের মিনাখাঁয় অস্ত্র কারখানার হদিশ। বুধবার রাতে লালবাজারের ১১ জন পুলিশের একটি দল মিনাখাঁ থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। দুটি ওয়ান শটার, সাতটি অসমাপ্ত ওয়ান শটার সহ অস্ত্র তৈরির মেশিন, সরঞ্জাম ও প্রচুর কাঁচামাল উদ্ধার করে। 

 

এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিনাখাঁর ৪ নম্বর চৈতল এলাকায় একটি মেছোভেড়ির চালাঘরে চলছিল অস্ত্র কারখানাটি। ঘটনাস্থল থেকে সামসুর আলম ও মহম্মদ ফিরোজ নামে বিহারের মুঙ্গেরের ২ বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা দিন ছয়েক আগে মিনাখাঁর চৈতালে এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। আগে সফিকুল গাজি ওরফে মির্জা নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই মিনাখাঁর অস্ত্র কারখানার খোঁজ পাওয়া যায়। মেছোভেড়ির মালিকের খোঁজ চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *