Breaking News
Home / TRENDING / কোভিড রিপোর্ট নেগেটিভ অমিত শাহের

কোভিড রিপোর্ট নেগেটিভ অমিত শাহের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা রিপোর্ট নেগেটিভ এল অমিত শাহের (Amit Shah)। রবিবার সকালে সাংসদ তথা দিল্লি প্রদেশ বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি অভিনেতা মনোজ তিওয়ারি (Manoj Tiwari) টুইট করে সর্বপ্রথম একথা জানান দেশবাসীকে। ছোট্ট টুইটে ভোজপুরি সিনেমার এই সুপারস্টার লেখেন, “দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।” স্বাভাবিকভাবেই এমন খবরে স্বস্তি ফিরেছে বিজেপিতে। ২ আগস্ট করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন গান্ধীনগরের সাংসদ। যেই কারণে ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। তাঁর অসুস্থতার কারণেই যেমন আটকে রয়েছে বিজেপির শীর্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত। তেমনই আটকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও, এখনই কাজে যোগ দিতে পারছেন না তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেশকিছুদিন তাঁকে থাকতে হবে সেল্ফ আইসোলেশনে।

https://twitter.com/ManojTiwariMP/status/1292341829912821763?s=19

গত ২ আগসট পাঁচটা নাগাদ হিন্দিতে টুইট করে অমিত শাহ (Amit Shah) তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। ওইদিন টুইট করে তিনি বলেন “প্রাথমিক ভাবে আমার শরীরে কিছু উপসর্গ দেখা গিয়েছিল। তারপরই আমি টেস্ট করাই। তাতে রিপোর্ট এসেছে পজিটিভ।আমার শরীর একদম ঠিক আছে। কিন্তু তবু চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন প্রত্যেকে আইসোলেট থাকেন কোভিড পরীক্ষা করান।” তারপরই গুরগাঁওয়ের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখান থেকেই তিনি মন্ত্রকের কাজকর্মের ওপর যেমন নজর রেখেছিলেন। তেমনই তাঁর কড়া নজর ছিল দেশের রাজনৈতিক গতিবিধির ওপরেও। হাসপাতালে বসেই তিনি নজর দেখেছিলেন রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের ওপর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *