চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ১০১টি সামগ্রী বিদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Govt.)। রবিবার সকালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) টুইট করে বলেছেন, “এবার থেকে দেশেই তৈরি হবে ওই সমস্ত সামগ্রী। আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, তা বাস্তবায়িত করতেই এই সিদ্ধান্ত। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী পাঁচ ছয় বছরের দেশীয় সংস্থাগুলিকে চার লক্ষ কোটি টাকার বরাদ্দ দেওয়া হবে।” তিনি বলেছেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রক (Defence Ministry) কিছু পদক্ষেপ নিয়েছে। মন্ত্রকের তরফে ১০১ টি পণ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। যেগুলো নির্দিষ্ট সময়ের পর আর আমদানি করা যাবে না।”
The embargo on imports is planned to be progressively implemented between 2020 to 2024. Our aim is to apprise the Indian defence industry about the anticipated requirements of the Armed Forces so that they are better prepared to realise the goal of indigenisation.
— Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ধাপে ধাপে দেশীয় সংস্থাগুলির সঙ্গে চার লক্ষ কোটি টাকার চুক্তি বাস্তবায়িত হবে।” একটি হিসেব দিয়ে তিনি বলেছেন, “২০১৫-র এপ্রিল থেকে ২০২০-র অগস্ট পর্যন্ত ২৬০টি প্রকল্পের মাধ্যমে কমবেশি সাড়ে তিন লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী আমদানি করা হয়েছে।” প্রতিরক্ষা মন্ত্রকের এই তালিকায়, বিভিন্ন অস্ত্রের সঙ্গে রয়েছে অত্যাধুনিক অস্ত্রের যন্ত্রাংশও। তালিকা রয়েছে আর্টিলারি বন্দুক, আসাল্ট রাইফেল, রাডার, এয়ারক্রাফট সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের তালিকা অনুযায়ী, স্নাইপার রাইফেল, সেলফ প্রপেলড বন্দুক, আর্টিলারি বন্দুক, বুলেট প্রুফ জ্যাকেট সহ মিশাইল।
রাজনাথ সিং বলেছেন, “সেনাবাহিনী ও বায়ুসেনার জন্য ১.৩ লক্ষ কোটি টাকার সামগ্রী ও নৌসেনার জন্য ১.৪ লক্ষ কোটি টাকার সামগ্রী এসেছে ২০১৫-২০২০ পর্যন্ত।” তিনি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্ত ভারতের মধ্যে প্রতিরক্ষা শিল্পকে শক্ত ভিতের উপর দাঁড় করাবে। তা ছাড়া। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হবে। যার পুরোটা তত্ত্বাবধান করবে ডিআরডিও। এই সিদ্ধান্তের অনেক আগেই প্যারা মিলিটারীদের ক্যান্টিনে বিদেশে জিনিস আমদানী করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেনা ও আধাসেনা সহ তাদের পরিবারদের জন্য দেশে মোট ১১৯ টি এই ধরনের ক্যান্টিন রয়েছে। এখানে বছরে ২৮০০ কোটি টাকার ব্যবসা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে নির্দেশিকা জারি করে, ১ জুন থেকে ওই ক্যান্টিন গুলিতে বিদেশি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। তারপর প্রতিরক্ষা মন্ত্রকের ১০১টি বিদেশী পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news