Breaking News
Home / TRENDING / ‘হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে অটুট রাখতে পারে’, হিন্দি দিবসে টুইট শাহ’র

‘হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে অটুট রাখতে পারে’, হিন্দি দিবসে টুইট শাহ’র

ওয়েব ডেস্ক:

হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে অটুট রাখতে পারে, মনে করেন অমিত শাহ। এদিন টুইট করে হিন্দি ভাষার পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। যেহেতু দেশের অধিকাংশ মানুষ এই ভাষাতেই কথা বলে। উল্লেখ্য, শনিবার রাজধানি দিল্লিতে পালিত হচ্ছে ‘হিন্দি দিবস’। সেই উপলক্ষ্যে এ দিন অমিত শাহ’র টুইট, ”হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে অটুট রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষি এই দেশে সবচেয়ে বেশি মানুষ কথা বলেন এই ভাষাতে।”

তবে তিনি এও মনে করেন যে, ‘দেশের সব ভাষারই স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও তাত্‍পর্য রয়েছে’। এ কথা স্বীকার করেও বিজেপি সভাপতির বক্তব্য, ‘বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুব প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।”

একই বিষয়ে আরও একটি টুইট করেন অমিত। সেই টুইটে তিনি লেখেন, ”আজ হিন্দি দিবস। এই দিনে মাতৃভাষার পাশাপাশি হিন্দির ব্যবহার বাড়ানোর জন্য আমি আপামর দেশবাসীর কাছে অনুরোধ করছি। কারণ, সেটাই মহাত্মা গাঁধী ও সর্দার বল্লভভাই পটেলের স্বপ্ন ছিল। হিন্দি দিবসের শুভেচ্ছা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *