প্রসেনজিৎ মাহাতো:
প্র্যাকটিসের মাঝপথেই তাল কাটল। সবাই রে–রে করে ছুটে এলেন। মোহনবাগান অনুশীলেন ডিফেন্ডার গুরজিন্দাররের সঙ্গে সংঘর্ষ হয় নংদাম্বা নাওরেমের। মাটিয়ে লুটিয়ে পড়েন নাওরেম। সবাই ছুটে আসেন। প্র্যাকটিস বন্ধ করে এগিয়ে আসেন কোচ কিবু ভিকুনাও। কপাল ফেটে রক্ত লাল। নাওরেমের কপালে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হল। তারপর তিনি আর অনুশীলন করেননি। রবিবার রেনবোর বিরুদ্ধে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান। এই ম্যাচে অনিশ্চিত নাওরেম। কিবু বলছেন, ‘রেনবো ভাল দল। ভাল ফুটবলার রয়েছে। জয়ের জন্য নামব। প্রস্তুতি ভাল হয়েছে।’
রেনবোর বিরুদ্ধে ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস ২০ জনের স্কোয়াডে থাকবেন। জানিয়ে দেন কোচ কিবু ভিকুনা। তবে, জুলেন থাকছেন না দলে। কিবু বলেন, ‘আগের ম্যাচে কী হয়েছে ভেবে লাভ নেই। পরের ম্যাচ নিয়ে ভাবছি। লিগ খেতাবের যুদ্ধ কঠিন। এটা অস্বীকার করার জায়গা নেই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news