Breaking News
Home / TRENDING / লকডাউন বজায় থাকুক, পুরোনো জামা কাপড়েই ঈদ পালন করতে বললেন ত্বহা সিদ্দিকী

লকডাউন বজায় থাকুক, পুরোনো জামা কাপড়েই ঈদ পালন করতে বললেন ত্বহা সিদ্দিকী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনার থাবায় দেশজুড়ে লকডাউন ! তাঁর মধ্যেই চলছে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের রোজা পালন। মসজিদে মানুষের সংখ্যা কম হলেও, নিয়ম করে চলছে নামাজপাঠ। আর কয়েকদিন পরেই ঈদ, কি হবে এবার ঈদে? তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। ঈদের আগে কি লকডাউন উঠে যাবে ? নাকি ঘরবন্দি হয়েই কাটবে এবারের খুশির ঈদ (ID)। এমনই সব জল্পনার মধ্যে রাজ্যে সরকারকে চিঠি দিল বেঙ্গল ইমাম এসোসিয়েশন (Bengal Imam Association)। চিঠিতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আছে অনুরোধ করেছেন, কোন পরিস্থিতিতেই যেন লকডাউন প্রত্যাহার না করা হয় ।

আগামী ২৫ তারিখ সম্ভবত এবারের ঈদ।ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী জানিয়েছেন, করোনা থেকে মানুষের জীবন বাঁচানোর জন্য লকডাউন বাড়ানো উচিৎ। লকডাউন উঠুক বা না উঠুক এবারের ঈদে কেউ মার্কেটিং করবেন না। পুরোনো জামা কাপড় ও শাড়ি পরেই ঈদ পালন করবেন।কেউ সোশ্যাল ডিস্টেনসিং ভঙ্গ করবেন না। তিনি আরও বলেছেন, “আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আরও কঠিন ভাবে লকডাউন পালন করবো। আগে মানুষের জীবন তাঁর পর উৎসব। আমাদের ঈদ প্রতি বছরে আসবে কিন্তু মানুষের জীবন চলে গেলে আসবে না।”

পশ্চিমবঙ্গে বিশেষ করে মুসলিম অধ্যুষিত বেশ কয়েকটি এলাকা করোনার ভয়াল রূপে নিয়েছে। এমন পরিস্থিতিতে লকডাউন শিথিল হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন ইমামরা। তাই লকডাউন শিথিল না করা হয় চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানালেন ইমামরা। এ প্রসঙ্গে ত্বহা সিদ্দিকী বলেন, “আমি সরকারকে বলব না যে লকডাউন বাড়ান কিংবা কমান। আমি মানুষের জীবন বাঁচানোর জন্য যেটা করতে হবে সেটাই করতে বলবো সরকারকে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *