চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশে প্রয়োজনীয় খাদ্যশস্য ও অত্যাবশ্যকীয় ওষুধ যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে টুইট করে তিনি লেখেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য, ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী রয়েছে। কোনও নাগরিকের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।” এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণ পরই একাধিক টুইট করে খাবার এবং ওষুধের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
देश के गृह मंत्री के नाते मैं जनता को पुनः आश्वस्त करता हूँ कि देश में अन्न, दवाई व अन्य रोजमर्रा की चीज़ों का प्रयाप्त भण्डार है, इसलिए किसी भी नागरिक को परेशान होने की आवश्यकता नहीं है। साथ ही संपन्न लोगों से निवेदन करता हूँ कि आप आगे आकर आसपास रहने वाले गरीबों की सहायता करें।
— Amit Shah (@AmitShah) April 14, 2020
লকডাউন বাড়ানোটা যে জরুরি ছিল এদিন তার করা একটি টুইটে তারও উল্লেখ করেছেন অমিত শাহ। এই সময়ে আরও সমন্বয় বাড়ানো প্রয়োজন বলে রাজ্য সরকারগুলির উদ্দেশে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লেখেন, ‘‘এখন আমাদের সমন্বয় বাড়াতে হবে। যাতে সমস্ত মানুষ লকডাউন ঠিকমতো মেনে চলেন এবং কোনও নাগরিককে প্রয়োজনীয় সামগ্রীর জন্য সমস্যায় পড়তে না হয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news