নীল বণিক
প্রধানমন্ত্রীর সফরের পর সামনের মাসে ফের রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দিল্লিতে ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন অমিত শাহ। আগষ্ট মাসের প্রথম সপ্তাহেই কলকাতায় ফের পা রাখতে পারেন তিনি। জানা গিয়েছে সকাল বেলা কলকাতায় দলের নেতাদের সঙ্গে বৈঠক সেরে রাতেই ফিরবেন দিল্লিতে। ভিশন বেঙ্গল সফরে এভাবেই অমিত শাহ মমতার দূর্গে হানা দেবার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে সংগঠন বাড়াতে তিনি নিজেও এবার থেকে সংগঠন দেখতে পারেন বলে দিল্লি সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news