নিজস্ব সংবাদদাতা
সমকামীতা অপরাধ- ব্রিটিশ আমলের এই আইন খতিয়ে দেখতেই মঙ্গলবার থেকে শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে। ধারা ৩৭৭ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য আদালতের কাছ থেকে আরও কিছুটা সময় চেয়েছিল সরকার। কিন্তু আদালত সেই আর্জি অগ্রাহ্য করে আজ থেকেই মামলার শুনানির সিদ্ধান্ত নেয় । ধারা ৩৭৭ অনুযায়ী, কোনও পুরফষ, মহিলা অথবা পশুর সঙ্গে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যৌন সঙ্গম করাটা অপরাধ। সমকামীরা এই আইনের বিরোধীতা করে আসছে বহুদিন ধরে। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট সমকামিতা অপরাধ নয়, বলে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সমকামীতাকে অপরাধ বলে তুলে ধরে শীর্ষ আদালত। এরপর এই রায় নিয়ে বেশ কয়েকটি পুনর্বিবেবচনার আর্জি জমা পড়ায় নতুন করে সমকামী আইন বা ধারা ৩৭৭ নিয়ে আলোচনা শুরু হবে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news