নিজস্ব সংবাদদাতাঃ
পথ চলতি মানুষের জন্য ঠাণ্ডা পানীয় জলের ব্যবস্থা হল এবার ২৮ নং শিবকৃষ্ণ দাঁ লেনে। সোমবার কলকাতা কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের এই নতুন কুলিং জলের মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক পরেশ পাল, স্থানীয় কাউন্সিলর সুনন্দা গুহ প্রমুখ। বলা বাহুল্য, এই গরমে নতুন কুলিং জলের মেশিনে উপকৃত হবেন বহু মানুষ। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পানীয় জলের এমন ব্যবস্থা ইতিমধ্যে রয়েছে। এবার শিবকৃষ্ণ দাঁ লেন অঞ্চলে পথ চলতি মানুষের জন্যও সেই বন্দোবস্ত হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news