নীল বণিক :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যোগ্য সম্মান না পাওয়ার জন্য কংগ্রেসকেই দায়ি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জানান, কংগ্রেস সরকার বন্দেমাতরম গানটির সাম্প্রদায়িক বিভাজন করেছে। যার জন্য একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বন্দেমাতরম গান গায় না বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। এমনকি কংগ্রেসের তুষ্টিকরন রাজনীতির জন্যই দেশভাগ হয়েছে বলে কলকাতায় বুদ্ধিজীদের সভায় জানান অমিত শাহ। বন্দেমাতরম কোনও বিশেষ ধর্মের গান নয়। এই গান রাষ্ট্রবাদের জনক। তাই বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের এই গান গাইতে দেশের কোনও মানুষের আপত্তি থাকার কথা নয় বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাছাড়া স্বাধীনতা আন্দোলনে বন্দেমাতরম গান বিপ্লবীদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করত। সেই ধারা আজও অব্যাহত আছে বলে জানান অমিত শাহ। সাহিত্যিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের রাষ্ট্র ভাবনাকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে আগামি দিনে উত্তর থেকে দক্ষিণে বঙ্কিমচন্দ্র স্মারক বক্তৃতার আয়োজন করা হবে। কলকাতায় তার শুভ সূচনা করা হল বলে জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবার বিড়লা হলে বঙ্কিম গবেষক অমিত্রসূদন ভট্টাচার্য, নেতাজি গবেষক পূরবী রায় ও সাহিত্যিক বুদ্ধদেব গুহ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকের হাতে স্মারক তুলে দেন অমিত শাহ। পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যদের হাতেও স্মারক তুলে দেন অমিত শাহ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news