নিজস্ব সংবাদদাতা
২০১৮ সালে বিতর্ক যেন পুরীর জগন্নাথ মন্দিরের পিছু ছাড়ছে না। এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দকে দর্শনের সময় হেনস্থার অভিযোগ উঠল মন্দিরের ৩জন সেবাইতের বিরুদ্ধে। ঘটনাটি ৩ মাস আগে ঘটলেও মঙ্গলবারই পুরীর জেলা আধিকারিক মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিস পাঠায়। জানা গিয়েছে, ১৮ মার্চ পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে যান রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি। সেসময় জগন্নাথ দেবের রত্ন সিংহাসনের সামনে গেলে রাষ্ট্রপতিকে আটকে দেয় এক সেবাইত। সেখানেই সবিতা কোবিন্দকেও ধাক্কা দেয় সেবাইতরা। রাষ্ট্রপতি ভবনের তরফে ঘটনার কড়া নিন্দা করে পুরীর জেলা আধিকারিককে রিপোর্ট পাঠানো হয়। গত ৩ মাসে তার কিছুই করে উঠতে পারেনি। মঙ্গলবার এর রিপোর্ট প্রকাশ্যে এলে ঘটনাটি জানাজানি হয়। পুরীর মন্দির কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news