Breaking News
Home / TRENDING / পুরুলিয়ায় ত্রিলোচন- জগন্নাথদের নামে শহীদ মঞ্চ বিজেপির

পুরুলিয়ায় ত্রিলোচন- জগন্নাথদের নামে শহীদ মঞ্চ বিজেপির

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
অমিত শাহের সভা মঞ্চ-কে দলের তিন শহীদের নামাঙ্কিত করে তাঁদের সম্মান ও শ্রদ্ধা জানাতে চাইছে বিজেপি। একই সঙ্গে ওই মঞ্চে শহীদ পরিবারের সদস্যদের স্থান দিয়ে এক অন্য সন্মান দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। সভায় উপস্থিত থাকার জন্য বিজেপি নেতা মুকুল রায় মঙ্গলবার পরিবারগুলির কাছে গিয়ে দলের হয়ে আমন্ত্রন করে এসেছেন। বৃহস্পতিবার,পুরুলিয়ার শিমুলিয়া ফুটবল ময়দানে আয়োজিত সভা মঞ্চের নাম করণ করা হয়েছে ‘শহীদ জগন্নাথ টুডু, ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার স্মরণ মঞ্চ’। সভা স্থলে যাওয়ার কয়েক কিলোমিটার আগে থেকেই বিশাল তোরণ তৈরি করা হয়েছে। রাস্তার দুই পাশে কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতির কাট আউটের পাশাপাশি নিহত তিন কর্মীর নির্মম হত্যার দৃশ্য প্রমাণ আকারে হোর্ডিং দেওয়া হয়েছে। জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এর কারণ হিসেবে জানান, ‘তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কোথায় রয়েছে তা মর্মান্তিক মৃত্যুর ছবিতে তুলে ধরা হয়েছে জনসমক্ষে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *