নীল বণিক :
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ-র জরুরি তলবে মঙ্গলবার রাতেই দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে যাচ্ছেন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাও। সূত্রের খবর, দার্জিলিং নিয়ে রাজ্য বিজেপির মত জানতে চাইছেন অমিত শাহ। তারপর দার্জিলিং নিয়ে নিজেদের অবস্থান পাকা করতে চায় দিল্লি। দলের সর্ব ভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য বাংলা কখনওই ভাগ হোক তা চায় না রাজ্য বিজেপি। তবে পাহাড়ে মুখ্যমন্ত্রীর আগ্রাসন নীতি নিয়েও অমিত শাহর কাছে নালিশ জানাবেন দিলীপবাবুরা। পাশাপাশি বর্ধমান জেলার কালনাতে দলের রাজ্যসভার সাংসদ জর্জ বেকারের ওপর হামলার ঘটনা নিয়েও রিপোর্ট তলব করেছেন অমিত শাহ। সাংসদের ওপর হামলার ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূলের ওপর যথেষ্ট ক্ষুব্ধ সর্ব ভারতীয় সভাপতি। এমন ঘটনা নিয়ে রাজ্য বিজেপি লাগাতার রাস্তায় নামতে ব্যর্থ কেন তা নিয়েও কৈফিয়ত চাইবেন তিনি।
লাইক ও শেয়ার করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news