Breaking News
Home / TRENDING / রামনবমীর মিছিল ভাবাচ্ছে পুলিশ কর্তাদের, কেন জেনে নিন ক্লিক করে

রামনবমীর মিছিল ভাবাচ্ছে পুলিশ কর্তাদের, কেন জেনে নিন ক্লিক করে

নীল বণিক

ব্যারাকপুর লোকসভায় একাধিক রাম নবমীর মিছিল নিয়ে চিন্তায় পুলিশ। এবারের রাম নবমী আগামী ১৩,১৪,১৫ এপ্রিল তিনদিন ধরে পালন করবে বিশ্বহিন্দু পরিষদ। তারমধ্যে কাঁকিনাড়া, জগদ্দল ও পানপুর সহ একাধিক জায়গায় রাম নবমীর মিছিলে গদা হাতে রাস্তায় নামবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংহ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাদের কাছে খবর লোকসভার আগে এই আসনে প্রায় ১৫ টির বেশী রাম নবমীর মিছিল বের হবে যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ কর্তাদের। রাম নবমীর তিন দিন সমস্ত মিছিলে ডিসি পর্যায়ের আইপিএসদের রাস্তায় থাকা ব্যাধতামূলক করা হয়েছে। এছাড়াও রাম নবমীর মিছিলের সামনে ও পিছনে পুলিশের ব্যবস্থা করা হয়েছে। গোয়েন্দাদের এই তিনদিন সদা সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যাররাকপুর লোকসভার প্রত্যেকটি থানার আইসিদের রাম নবমীর মিছিল নিয়ে কন্ট্রোলে আপডেট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের চোখের আড়ালে কোথাও যেন মিছিল না হয় সেই বার্তা থানার আইসিদের দেওয়া হয়েছে। রাম নবমী নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সঙ্গে সঙ্গে নবান্নে জানাতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের বড় কর্তারা। পুলিশের এই বাড়তি সতর্কতা বলে দিচ্ছে রাম নবমীর তিনদিন ব্যারাকপুর নিয়েই চিন্তায় নবান্ন। সৌজন্যে অবশ্যই অর্জুন সিংহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *