Breaking News
Home / TRENDING / এবার অ্যাডভান্টেজ বিজেপি, মমতাদিদির শেষের সেদিন, জানিয়ে দিলেন আমিত

এবার অ্যাডভান্টেজ বিজেপি, মমতাদিদির শেষের সেদিন, জানিয়ে দিলেন আমিত

নিজস্ব সংবাদদাতাঃ

আসন্ন লোকসভা নির্বাচনের লড়াই যে আলাদা, এবার যে অ্যাডভান্টেজ বিজেপি, তা আজ আলিপুরদুয়ারে বুঝিয়ে দিলেন অমিত শাহ।

এদিন তিনি সরাসরি বলেন, ‘আপনার সময় শেষ মমতাদিদি।’ আর সে কারণেই ২০১৯-এ বিজেপিকে কেউ আটকাতে পারবে না বলে মত বিজেপির সর্বভারতীয় সভাপতির। রাজনৈতিক মহলের ধারনা, মাঝের বেশ কয়েকটি নির্বাচনে রাজ্যে বিরোধী ছিল না বললেই হয়। লড়াইটা ছিল তৃণমূলের সঙ্গে তৃণমূলের। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। ক্রমশ শক্তি বাড়াচ্ছে পদ্ম শিবির। আত্মবিশ্বাসী অমিতও জানিয়ে দেন, ‘বাংলায় এবার ২৩টি আসন জিতবে বিজেপি। এবার তৃণমূলের হার নিশ্চিত।’ বিজেপির সক্ষমতা বাড়ছে বলেই কি রাজ্যে বিরোধীদের সভার অনুমতি দিতে চায় না প্রশাসন! এদিন অমিত শাহ বলেন, ‘আমাদের হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হচ্ছে না।’ বললেন, ‘এখানে সব কিছুর জন্য তোলা দিতে হয়।’ একই লাইনে বলে দিলেন, ‘তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজি, টোলট্যাক্স আর সিন্ডিকেট।’

অন্য দিকে উত্তরবঙ্গের মানুষকে জানিয়ে গেলেন, পরাক্রমী মোদির উল্টো দিকে দুর্বল জোট। কাজে আসবে না। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতা উপস্থিত জনতাকে মনে করিয়ে দিলেন, ‘আগামী ৫ বছরে দেশের দিশা ঠিক করবে এই নির্বাচন।’ অতএব ভেবে ভোট দেবেন।

সব শেষে অমিত শাহ যখন উচ্চস্বরে বলেন, ‘পশ্চিমবঙ্গে পরিবর্তন চান কি চান না?’ তখনও জনতাও পাল্টা উল্লাসে ফেটে পড়ে। যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কিঞ্চিত ভাঁজ পড়লে অবাক হওয়ার কিছু নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *