নীল বণিক:
নোটায় ভোট না দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন করতে রাজ্যব্যাপী কর্মসূচি নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
সংঘ ঘনিষ্ট ছাত্র সংগঠনটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় সেমিনার, পথ নাটিকা করে এই বার্তা ভোটারদের কাছে তুলে ধরতে চলেছে এবার। প্রথম পর্যায়ে উত্তরবঙ্গে ভোট থাকার কারণে সেখানেই এই প্রচার কর্মসূচি আগে নেওয়া হয়েছে। পরে দক্ষিণবঙ্গেও কর্মসূচি নেওয়া হবে বলে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন এবিভিপির রাজ্য সম্পাদক সপ্তর্ষী সরকার।
সুপ্রিমকোর্টের রায়ের পর নোটা চালু করে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। দেশের শীর্ষ আদালতের রায়কে সন্মান জানিয়েই সংঘ ঘনিষ্ট ছাত্র সংগঠনের বক্তব্য, আগে সমাজকে পরিবর্তন করা দরকার। তাহলেই গঠনতন্ত্রে পরিবর্তন আসবে। সে কারণে সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠনটির দাবি, প্রার্থী পছন্দ না হলে সকলে মিলে রাজনৈতিক দলগুলিকে বলা উচিত। তাহলেই রাজনৈতিক দলগুলি তাদের কর্ম পদ্ধতি বদলাতে বাধ্য হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news