Breaking News
Home / TRENDING / পাকিস্তানের বন্ধু মমতার সরকার, মালদায় কটাক্ষ অমিত শাহর

পাকিস্তানের বন্ধু মমতার সরকার, মালদায় কটাক্ষ অমিত শাহর

নীল বণিক:

মালদায় মমতা সরকারকে পাকিস্তানের বন্ধু সরকার বলে কটাক্ষ অমিত শাহের। কংগ্রেসের দুর্গে অমিত শাহ জনসভা করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রে দুর্বল সরকার চায়। আর দুর্বল সরকার হলে লাভ হয় পাকিস্তানের, বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এইসঙ্গে ব্রিগেডে তৃণমূলের সভাকেও আক্রমণ করেন তিনি। মহাজোটের নেতারা সবাই দুর্নীতিগ্রস্ত মত অমিতের। তাই সব দুর্নীতিগ্রস্তরা একসঙ্গে নরেন্দ্র মোদীর পতন চান।

কিন্তুু বিজেপি তা হতে দেবে না বলেও জানান আমিত শাহ। মমতার ব্রিগেড থেকে বিরোধীদের কোনও রাজনৈতিক বার্তায় বের হয়নি বলে মত তাঁর। শুধুই মোদীকে হটানোর বার্তা। আগে মহাজোটের নেতারা জনতার কাছে তাদের রাজনৈতিক কর্মসূচী প্রকাশ করুক, তারপর আমাদের সঙ্গে লড়াই করবে বলে ব্রিগেডের সভায় আসা দলগুলিকে কটাক্ষ করেন অমিত শাহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *