ওয়েব ডেস্ক:
বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা গড়ে লিমক বুক অব রেকর্ডস-এ নাম তুললেন অসমের মৃৎ শিল্পী নুরুদ্দিন আহমেদ। বাঙালির নিশ্চয়ই মনে আছে দেশপ্রিয় পার্কের বিশালাকার দুর্গা প্রতিমার কথা। নুরুদ্দিনের দুর্গা কিন্তু তারচেয়েও বড়।
২০১৭ সালে গুয়াহাটির বিষ্ণুপুরের এক প্যান্ডেলের জন্য ৯৮ ফুট উুঁচু দুর্গা প্রতিমাটি গড়ে ছিলেন নুরুদ্দিন। যা দেখে চমকে গেছিল গোটা অসমের মানুষ। প্রতিমাটি বাঁশের তৈরি। প্রতিমা দেখতে ঢল নেমেছিল মানুষের। শিল্পী নুরুদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘বহু মানুষ আমার কাজের প্রসংশা করেছেন। অনেকে আবার আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু এর মধ্যে ধর্ম আসে কী করে? শিল্পীর আবার ধর্ম কী?’

জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করতে সময়ে লেগেছে ৪০ দিন।
উল্লেখ্য, গুয়াহাটির বহু পুজো প্যান্ডেলে আর্ট ডিরেক্টরের কাজ করেন নুরুদ্দিন। মূলত বাঁশ দিয়ে তৈরি করেন প্রতিমা। কারণ বাঁশ অসমের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে।

গত মাসে লিমকা বুক অব রেকর্ড-এর একটি চিঠি আসে নুরুদ্দিনের কাছে। সেখানে জানানো হয় লিমরা বুক এর স্ট্যাচু অ্যান্ড আইডলস চ্যাপ্টারে স্থান পেয়েছে তাঁর ৯৮ ফুটের দুর্গা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news