নিজস্ব সংবাদদাতাঃ
আজ অমিত শাহ বুঝিয়ে দিলেন অসমের পর বাংলাতেও এনআরসি হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০০৫ সালের অবস্থানের কথা মনে করিয়ে দিলেন। বললেন, ‘বাংলার অনুপ্রবেশকারীরা আগে বামেদের ভোট দিতেন, তখন মমতা ওদের বার করে দেওয়া কথা বলতেন, এখন তাঁরা তৃণমূলের ভোটব্যাঙ্ক।’
আরও বলেন, ‘রাজীব অসম চুক্তি করেছিলেন, এখন রাহুল নাগরিকপঞ্জির বিরোধিতা করছেন।’ পাশাপাশি জানান, ‘পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা শরণার্থী। তাঁদের জন্য নাগরিকত্ব বিল আনা হবে।’ আরও বলেন, ‘বাংলার মানুষকে বলতে চাই বিদেশি অনুপ্রবেশকারীদের বার করাই নাগরিকপঞ্জি। আমাদের কাছে দেশ আগে, পরে অনুপ্রবেশকারী।’ উপস্থিত জনতাকে অমিত বলেন, ‘এমন আওয়াজ তুলুন, যা দেখে মমতা দিদিও এনআরসির সমর্থন করতে বাধ্য হয়৷ অনুপ্রবেশকারীদের বের করতে না পারলে পশ্চিমবঙ্গেও শান্তি আসবে না।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news