নিজস্ব সংবাদদাতাঃ
কেরলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯। প্লাবিত রাজ্যের অনেকাংশ। মৃতদের অনেকে যেমন বন্যায় ভেসে গেছেন, তেমনি মৃত্যু হয়েছে ধ্বস নামায়। পরিস্থিতির চাপে গত দু’দিন কেরল বিদ্যুৎ দফতর বাঁধগুলি থেকে জল ছাড়তে বাধ্য হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী দলীয় কর্মীদের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন।
ইতিমধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ১০ কোটি টাকার একটি ত্রাণ তহবিল গঠন করেছেন কেরলের বন্যা দুর্গতদের জন্যে। তিনি তাঁর মুখ্যসচীবকে সে রাজ্যে ডাক্তারদের একটি দল পাঠাতে নির্দেশ দিয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই ভিজয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমত অবস্থায় পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন এইচডি কুমারস্বামী।
চেরুথোনি শহরটিকে খালি করা হয়েছে বন্যার জলে প্লাবিত হওয়ায়। অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news