ওয়েব ডেস্ক
আজ থেকে অযোধ্যা মামলার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। বাবরি মসজিদ- রামজন্মভূমি মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরোধীতা করে যে আবেদনগুলি করা হয়েছে সেগুলিই আজ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে শোনা হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কলের এজলাসে এই মামলার শুনানি হবে। আজ এই মামলার আবেদন গ্রহণ করে মামলাটি তিন বিচারপতির বেঞে শোনার নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় বিতর্কিত ২.৭৭ একর জমি তিন দাবিদার- রাম লল্লা, নির্মোহী আখাড়া এবং সুন্নী ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে ভাগ করার নির্দেশ দেয়। এরপর ২০১০এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। প্রসঙ্গত, সম্প্রতি এই মামলার দ্রুত নিশ্পত্তি চেয়ে আবেদন করেছিল উত্তর প্রদেশ সরকার। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news