নিজস্ব সংবাদদাতা:
বৃহস্পতিবারই শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সহ ৫৮ মন্ত্রী। আজই রয়েছে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। তার আগেই ঘোষণা করা হল কেন্দ্রীয় মন্ত্রীদের নাম ও দফতর। প্রসঙ্গত, বাংলার ভাগ্যে জুটেছে মাত্র ২ জন মন্ত্রী। পূর্ণমন্ত্রী নন, প্রতিমন্ত্রী তাঁরা। আসনসোলের দু’বারের সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী মন্ত্রী হলেন এবার। বাবুলকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের রাষ্ট্রমন্ত্রীত্ব। অন্যদিকে দেবশ্রী পেলেন নারী ও শিশুকল্যান দফতরের রাষ্ট্রমন্ত্রীত্ব। এবার একজরে দেখে নেওয়া যাক নয়া মোদি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হলেন কারা।
নরেন্দ্র মোদি-পরমাণু শক্তি ও মহাকাশ
অমিত শাহ-স্বরাষ্ট্র
রাজনাথ সিং-প্রতিরক্ষা
নিতিন গড়করি-সড়ক পরিবহণ ও এমএসএমই
নির্মলা সীতারমন-অর্থ
সদানন্দ গৌড়া-রসায়ন ও সার
রামবিলাস পাসোয়ান-উপভোক্তা ও খাদ্য দফতর
নরেন্দ্র সিংহ তোমার-কৃষি ও কৃষক উন্নয়ন, পঞ্চায়েতি রাজ এবং গ্রামীণ বিকাশ
রবিশঙ্কর প্রসাদ-আইন, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স
হরসিমরত কৌর বাদল-খাদ্য প্রক্রিয়াকরণ
রামবিলাস পাসোয়ান-উপভোক্তা, খাদ্য দফতর
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news