Breaking News
Home / TRENDING / বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড ৬ দুষ্কৃতী

বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড ৬ দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশে পালাতে গিয়ে ধরা পড়ল ৬ কুখ্যাত দুষ্কৃতী। বেআইনিভাবে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ প্রবেশের সময় ধরা পড়ে যায় এরা। গ্রেফতার করে বাংলাদেশ বর্ডার গার্ড ও বাংলাদেশ পুলিশ। জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা মালদার বৈষ্ণবনগর থানার বাসিন্দা এই ৬ দুষ্কৃতী। ভারতে নানা সামাজিক অপরাধের সঙ্গে যুক্ত তারা। পুলিশের খাতায় এদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে খবর।

বৈষ্ণবনগরের অঞ্চলের এই কুখ্যাত অপরাধীরা পুলিশের চোখে ধুলো দিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিন। কিন্তু শেষ রক্ষা হল না। বাংলাদেশ বর্ডার গাডের হাতে ধরা পড়ে যায় দুষ্কৃতীরা।

ধৃতদের নাম দৌলত শেখ, তাজমুল শেখ, বিশ্বজিৎ সিংহ, বাবলু সিংহ, বিষ্ণু সিংহ ও বাকি শেখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *