সূর্য সরকার।
পুজোর আগে রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নতুন করে আতঙ্কের সৃষ্টি করলো রাজ্যবাসীর মধ্যে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, “ভারতের সংবিধান কখনওই বলে না কোনও ধর্মের মানুষকে রাখা যাবে কোন ধর্মের মানুষকে দেশ থেকে বার করে দেওয়া যাবে। এনআরসি নিয়ে আসামের ঘটনাকে উল্লেখ করে।” অমিত আরও বলেন, “অসমের উনিশ লক্ষের বেশি মানুষ এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন যার মধ্যে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি পরিবার বাদ পড়েছে। কয়েক কোটি টাকা খরচা করে আসামে তৈরি হচ্ছে জেলখানা যেখানে রাখা হবে এনআরসি থেকে বাদ পড়া এই সকল মানুষকে। খুব স্বাভাবিক ভাবেই এই রাজ্যে যদি একই অবস্থা হয় তাহলে তো মানুষের মধ্যে আবারও আতঙ্কের সৃষ্টি হবে।”
ইতিমধ্যেই রাজ্যে এনআরসি আতঙ্কে ১৭ জন মারা গিয়েছেন বলে দাবি করেন অমিত মিত্র। তিনি বলেন, “বাংলার মানুষ এর সঠিক জবাব দেবেন এবং তীব্র প্রতিবাদ করবেন।” অমিত শাহকে জবাবে অর্থমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। এনআরসি নিয়ে উনি এ দিন যে কথা বলেছেন, তাতে আরও বিভ্রান্তি ছড়াবে। যে ভাবে নাম করে উনি কয়েকটি ধর্মের কথা বললেন, আমাদের সংবিধান কি এই ভাবে ধর্মের ভিত্তিতে দেশের মানুষকে ভাগ করার অনুমতি দিয়েছে?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news