সূর্য সরকার।
ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গত সপ্তাহেই রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো গত সপ্তাহে ঘোষণা করেছে নবান্ন। মঙ্গলবার পেনশনভোগীদের জন্যও সংশোধিত পেনশন কাঠামো ঘোষণা করল রাজ্যের অর্থ দপ্তর। নতুন কাঠামো অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের নূন্যতম পেনশন আড়াই গুনের বেশী বাড়ছে। বাড়ানো হয়েছে পেনশনের উর্ধ্বসীমাও।
এদিন নবান্নে অর্থ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের হিসাবে মূল পেনশন ২.৫৯ গুণ বাড়ানো হচ্ছে। অর্থাৎ ওই সময় যে অবসরপ্রাপ্ত কর্মচারী ৩৩০২ টাকা মূল পেনশন পেতেন নতুন হিসাবে তা বেড়ে ৮৪৮৬.১৪ টাকা হবে।আগামী বছর জানুয়ারি মাস থেকে ৮৫০০ টাকা পেনশন পাবেন ওই পেনশনভোগী।কারণ নতুন পেনশন কাঠামো আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হবে।
অন্যদিকে পেনশনের উর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা করা হয়েছে।বয়স্ক পেনশন প্রাপকদের বিশেষ ঘোষনা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের বি়জ্ঞপ্তিতে জানানো হয়েছে পেনশন প্রাপকদের বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ৩০ শতাংশ টাকা দেওয়া হবে। পেনশান প্রাপকের বয়স কোনওভাবে একশ বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন কাঠামোর উপর অতিরিক্ত একশো শতাংশ পেনশন পাবেন তাঁরা
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news