সূর্য সরকার।
পুজোয় নিরাপত্তা ও যানশাসনের জন্য চতুর্থী থেকেই অতিরিক্ত পুলিশ নামছে শহরের রাস্তায়। চতুর্থী থেকে পুজোর কটা দিন শহর জুড়ে যান চলাচল এবং নজরদারি ব্যবস্থা সুরক্ষিত করতে কলকাতার রাস্তায় নামছে অতিরিক্ত মোট ১৮ হাজার পুলিশ। বুধবার চতুর্থী থেকে পঞ্চমীর রাতভর প্রায় সাত হাজার পুলিশ নামছে রাস্তায়। এরপর নবমী পর্যন্ত রাস্তায় থাকবে ১৮ হাজার পুলিশ। টানা পাঁচদিন বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা, ক্রাউড ম্যানেজমেন্ট (Croud management) সহ যান চলাচল নিয়ন্ত্রণ করতে ২৪ ঘণ্টায় তিন শিফটে কাজ করবে পুলিশ।
মঙ্গলবার লালবাজার থেকে কলকাতা পুলিশের (Kolkata police) জয়েন্ট কমিশনার (হেডকোয়াটার) জাভেদ শামীম জানিয়েছেন , যান শাসনের জন্য ৪ হাজার ট্রাফিক পুলিশ রাখা হচ্ছে । নিরাপত্তা ব্যবস্থা , নজরদারি সহ একাধিক বিষয় সামাল দেওয়ার ১৪ হাজার পুলিশ মােতায়েন করা হচ্ছে। তিনি জানান , অন্যান্যবারের মতাে এবারেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলােতে পর্যাপ্ত নিরাপত্তার জন্য ২ শতাধিক পুলিশ পিকেট বসবে । নজরদারির জন্য ৪০ টির বেশি জায়গায় ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেখান থেকে ২৪ ঘণ্টাই বাইনােকুলার দিয়ে নজরদারি চালানাে হবে। এছাড়াও মােবাইল পুলিশ অ্যাসিসস্টেন্স বুথ, ২০টির বেশি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (HRFS) ও ২৫ টি ডিভিশনাল মােবাইল রাখা থাকবে বিভিন্ন প্রান্তে।
কলকাতার ২৩টি মেট্রো স্টেশনে পিকেট বসবে লালবাজার। গুরুত্বপূর্ন ৭৪টি জায়গায় সিসিটিভির মাধ্যমেও নজর থাকবে লালবাজার কন্ট্রোলরুমের । বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে শহরের মন্দির ও শপিং মলগুলােকে। এবার পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা যে, যারাই শহরের পার্কিং স্পেসে গাড়ি রাখবেন তাদের গাড়ির সামনে ও পিছনে গাড়ির মালিক কিংবা চালকের ফোন নম্বর লিখে রাখতে হবে। এছাড়াও জয়েন্ট কমিশনার জানান, ঠাকুর দেখতে বেরিয়ে যারা কোনওভাবে হারিয়ে যান তাদের উদ্ধারের জন্য বেশ কয়েকটি জায়গায় মিসিং পার্সন স্কোয়াডকে রাখা হচ্ছে। এদিকে আপদকালীন সময়ের জন্য ২৭টি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স রাখা থাকবে। অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রে দমকলবাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলের দিকে যেতে পারে তার জন্য পুলিশের এসকর্ট গাড়ি রাখা হচ্ছে।
অন্যদিকে বিসর্জনের সময় কোনও শােভাযাত্রায় ডিজে করা যাবে না। লালবাজার জানিয়েছে, এ ব্যাপারেও কড়া নিষেধাজ্ঞা রয়েছে। প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়ার জন্য ২৩ টি ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে। ডুবন্তদের উদ্ধারে জন্য থাকবে ডুবুরী, লঞ্চ ও স্পীড বােট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news